spot_img

শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক তৎপরতার প্রশংসা বাংলাদেশের

অবশ্যই পরুন

চলমান উপসাগরীয় সংঘাত ঘিরে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও পাকিস্তান।

তুরস্কে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই বিষয়ে কথা হয়। সেখানে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছে ঢাকা।

শুক্রবার আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ বিষয়ে আলোচনা করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধান খুঁজে বের করতে পাকিস্তানের প্রশংসনীয় কূটনৈতিক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

সর্বশেষ সংবাদ

চুক্তি করা ছাড়া ইরানের উপায় নেই: ট্রাম্প

‘ইরানের আর কোনো উপায় নেই, তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধি পাঠাতেই হবে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের...

এই বিভাগের অন্যান্য সংবাদ