spot_img

একাই ৯ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান বোলার

অবশ্যই পরুন

কয়েক ঘণ্টা আগেও বিশ্ব ক্রিকেটে প্রায় অজানা ছিলেন লরা কার্দোসো। তবে এক ম্যাচেই ইতিহাস গড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ব্রাজিল নারী দলের এই অলরাউন্ডার।

আফ্রিকার বতসোয়ানায় অনুষ্ঠিত কালাহারি নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে অবিশ্বাস্য বোলিং করে মাত্র ৪ রানে ৯ উইকেট নিয়েছেন কার্দোসো। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নারী-পুরুষ মিলিয়ে এটিই এখন সেরা বোলিং ফিগার।

এর আগে এই রেকর্ডটি ছিল সোনাম ইয়েশেইয়ের দখলে, যিনি গত ডিসেম্বরে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন। মাত্র চার মাসের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দিলেন ২১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।

ম্যাচে আগে ব্যাট করে ব্রাজিল তোলে ২০২ রান। জবাবে কার্দোসোর বোলিং তোপে মাত্র ১৩ রানে অলআউট হয়ে যায় লেসোথো, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন স্কোর। ফলে ১৮৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় ব্রাজিল।

৩ ওভার বল করে দুটি মেডেনসহ প্রথম ৯ ব্যাটারকে একাই সাজঘরে ফেরান কার্দোসো। শেষ উইকেটটি নেন তার সতীর্থ মারিয়ানে আর্তুর। এক ওভার পরে সুযোগ পেলে হয়তো ১০ উইকেটই নিতে পারতেন তিনি।

তবে তাতেই ইতিহাস গড়া এই পারফরম্যান্স ইতোমধ্যে ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সর্বশেষ সংবাদ

কয়েকটা দল সংস্কার-সংস্কার বলে, সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়া: মির্জা ফখরুল

আজকাল কয়েকটা রাজনৈতিক দল খুব জোর করে বলে সংস্কার সংস্কার। আরে জিয়াউর রহমানই সংস্কারের জন্ম দিয়েছিলেন— এ কথা বলেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ