spot_img

শাহরুখের নায়িকা থাকেন ৪০০ কোটির ফ্ল্যাটে!

অবশ্যই পরুন

বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে ‘স্বদেশ’ সিনেমায় অভিনয় করেছিলেন গায়ত্রী জোশী। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাতেই নজর কেড়েছিলেন তিনি। কিন্তু, তারপর হঠাৎই যেন হারিয়ে গেলেন গায়ত্রী।

কোটিপতি ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে বিয়ে করে সিনেদুনিয়া থেকে সরে দাঁড়ান গায়ত্রী।

গ্ল্যামারের দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিলেও মুম্বাইয়ের অন্যতম বিলাসবহুল বাড়িতে এখন থাকেন তিনি।

২০০৫ সালে বিয়ে করে গায়ত্রী ওবেরয় নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করেন। বিকাশের রিয়েল এস্টেটের ব্যবসায় ‘ক্রিয়েটিভ পার্টনার’ হিসাবে যোগ দেন তিনি। সেই সঙ্গে সংসারে মন দেওয়ার সিদ্ধান্তও নেন।

এখন তিনি ‘ওবেরয় রিয়্যালটি’র ডিরেক্টর পদে রয়েছেন।

মুম্বাইয়ের ওরলিতে থাকেন সপরিবার। ৪৫ তলার বিলাসবহুল ফ্ল্যাটের ভেতরের মাপ প্রায় ১৬ হাজার বর্গফুট। রয়েছে পাঁচটি শোয়ার ঘর, সাতটি শৌচালয়।

গত বছর, যখন এই ফ্ল্যাটটি তারা কেনেন, তখন এর মূল্য ছিল প্রায় ৪০০ কোটি।

মুম্বাইয়ে তাদের এই বাড়ির পাশাপাশি বিকাশ ৪১৯ কোটিরও বেশি অংকের সম্পত্তির মালিক। তবে বিয়ের পরে একেবারেই আলোচনা থেকে সরে যান গায়ত্রী। যদিও ২০২৩ সালে ইটালিতে তাদের গাড়ি দুর্ঘটনার পরে আবার আলোচনায় উঠে আসেন গায়ত্রী ও তার স্বামী।

সর্বশেষ সংবাদ

মেসি-রোনালদোকে নিয়ে যা বললেন স্কলারি

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি। নতুন আসর শুরু হওয়ার প্রায় তিন সপ্তাহ আগে ব্রাজিলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ