spot_img

বড় বাজেটে রোমান্টিক সিনেমায় শাহরুখ খান

অবশ্যই পরুন

বলিউডের বাদশা শাহরুখ খান আবার রোম্যান্টিক চরিত্রে পর্দায় ফিরতে চলেছেন। দীর্ঘ এক দশকের পর ভক্তরা তার সেই চেনা প্রেমিক অবতারের জন্য অপেক্ষা করেছিলেন, যা এবার মেগাবাজেট প্রজেক্টের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমার কাজ শেষ করে শাহরুখ এবার সম্পূর্ণ রোম্যান্টিক চিত্রনাট্যের সঙ্গে যুক্ত হচ্ছেন। নতুন সিনেমাটি তার ক্যারিয়ারের ব্লকবাস্টার ‘ম্যায় হুঁ না’-র ধাঁচে তৈরি হতে পারে এবং সিক্যুয়েল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শাহরুখ ইতোমধ্যেই লেখক ও পরিচালক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। তার প্রিয় বন্ধু ও সফল নির্মাতা ফারহা খান এই প্রজেক্ট পরিচালনা করতে পারেন। টানা অ্যাকশন সিনেমার শুটিংয়ে চোটপাটের কারণে চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই এবার রোম্যান্টিক ঘরানায় ফিরে শরীরের ওপর চাপ কমানোই মূল লক্ষ্য।

নতুন সিনেমা কেবল সাধারণ প্রেমের গল্প নয়, বরং পরিণত বয়সের বাস্তবধর্মী রোম্যান্স প্রদর্শন করবে। মেগাবাজেট প্রজেক্টে শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে।

চিত্রনাট্য বর্তমানে শেষ পর্যায়ে, সব ঠিক থাকলে জুন ২০২৬-এ আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। শুটিং শুরু হতে পারে ২০২৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি।

সর্বশেষ সংবাদ

মেসি-রোনালদোকে নিয়ে যা বললেন স্কলারি

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি। নতুন আসর শুরু হওয়ার প্রায় তিন সপ্তাহ আগে ব্রাজিলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ