spot_img

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যে: বাণিজ্যমন্ত্রী

অবশ্যই পরুন

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। তবে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে কিছু মানুষ কৌশলে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করার কথাও এ সময় মনে করিয়ে দেন তিনি।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ফ্যাসিবাদী আমলে প্রতিমা ভাঙচুরের ঘটনা বিএনপির ওপর চাপানো হতো। তবে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার পর সারাদেশে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালিত হচ্ছে।

কেউ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করলে তা গ্রহণযোগ্য হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার কথাও জানান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান 'তাঁর সরকার বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ' উল্লেখ করে বলেছেন, 'আমাদের বার্তা খুবই পরিষ্কার- বাংলাদেশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ