spot_img

শীর্ষ নেতাদের হত্যা করলেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না: আব্বাস আরাঘচি

অবশ্যই পরুন

শীর্ষ নেতাদের হত্যা করলেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না বলে মন্তব্য করেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

মঙ্গলবার (১৭ মার্চ) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। তাই কোনো ব্যক্তি নিহত হলেও তা পুরো ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে না।

এদিকে, আলি লারিজানি নিহত হয়েছেন কি না— এ বিষয়ে এখনো নিশ্চিত করেনি সরকার। তবে রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিত করা হয়েছে যে, বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন।

আরাঘচি বলেন, এর আগেও ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি— সর্বোচ্চ নেতা হত্যার শিকার হয়েছেন, কিন্তু তাতেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েনি। তাই বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের প্রভাব পড়বে না বলেই ইঙ্গিত দেন তিনি।

সর্বশেষ সংবাদ

অস্টিওপোরোসিস আক্রান্তদের জন্য স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা এবং রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচি পরিচালনার আহ্বান জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ