spot_img

ভ্রমণে হঠাৎ অসুস্থ হয়ে গেলে কী করবেন

অবশ্যই পরুন

আর কিছুদিন পরই ঈদ। এই সময় অনেকেই প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে রওনা দেন গ্রামের বাড়ির পথে। আবার কেউ কেউ ঈদের ছুটি কাটাতে ঢাকা ছেড়ে যান বিভিন্ন পর্যটন গন্তব্যে। কিন্তু আনন্দময় এই ভ্রমণ অনেক সময় নষ্ট হয়ে যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে কখনো পেটের সমস্যা, কখনো সর্দি–কাশি, আবার কারও হয় বমি বা মাথা ঘোরা।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের সময় পরিবেশের পরিবর্তন, অনিয়মিত ঘুম, অস্বাস্থ্যকর খাবার কিংবা শরীরের ওপর অতিরিক্ত চাপ এসব কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে। ফলে সহজেই নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তবে কিছু বিষয় মাথায় রাখলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

১. ট্রাভেলার্স ডায়রিয়া
ভ্রমণের সময় দূষিত খাবার বা পানি খাওয়ার কারণে অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হন। বিশেষ করে নতুন জায়গার অস্বাস্থ্যকর খাবার এ সমস্যার বড় কারণ।

২. শ্বাসতন্ত্রের সংক্রমণ
দীর্ঘ ভ্রমণ, ভিড়ভাট্টা বা বিমানের শুষ্ক পরিবেশের কারণে অনেক সময় সর্দি–কাশি বা গলা ব্যথা দেখা দেয়। পর্যাপ্ত ঘুম না হলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়।

৩. মোশন সিকনেস
দীর্ঘ বাস বা নৌযাত্রায় অনেকের বমি ভাব, মাথা ঘোরা বা ক্লান্তি দেখা দেয়। অনিয়মিত খাবার বা পানির ঘাটতিও এ সমস্যাকে বাড়িয়ে দেয়।

৪. জেট ল্যাগ
একাধিক টাইম জোন পার হয়ে ভ্রমণ করলে শরীরের স্বাভাবিক ঘুমের ছন্দ বিঘ্নিত হয়। এতে ঘুমের সমস্যা, বিরক্তি বা হজমে সমস্যা হতে পারে।

৫. পানিশূন্যতা
দীর্ঘ যাত্রায় অনেকেই পর্যাপ্ত পানি পান করেন না। এতে মাথাব্যথা, দুর্বলতা ও ক্লান্তি বাড়তে পারে।

ভ্রমণের সময় সুস্থ থাকতে করণীয়

  • হাতের পরিচ্ছন্নতা বজায় রাখুন

সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া এবং প্রয়োজনে স্যানিটাইজার ব্যবহার করা জরুরি।

  • নিরাপদ খাবার ও পানি বেছে নিন

ভালোভাবে রান্না করা খাবার খাওয়া এবং বোতলজাত বা বিশুদ্ধ পানি পান করা নিরাপদ।

  • পর্যাপ্ত পানি পান করুন

দীর্ঘ যাত্রায় বারবার অল্প অল্প করে পানি পান করা শরীরকে হাইড্রেটেড রাখে।

  • ঘুমের সময় ঠিক রাখার চেষ্টা করুন

গন্তব্য অনুযায়ী ঘুমের সময় ধীরে ধীরে মানিয়ে নেওয়া শরীরকে দ্রুত স্বাভাবিক হতে সাহায্য করে।

সবশেষে বলা যায়, ভ্রমণ আনন্দের জন্য অসুস্থ হওয়ার জন্য নয়। তাই একটু সচেতনতা আর কিছু সহজ অভ্যাস বদলেই যাত্রাকে করা যায় আরও স্বস্তিদায়ক। ঈদের ভ্রমণ হোক আনন্দময় ও সুস্থতার সঙ্গী।

সূত্র: এনডিটিভি 

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও বৃহত্তর কোনো যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাজ্য—এমন অবস্থান স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। সোমবার এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ