spot_img

অশ্রু আর ভালোবাসায় আলী শামখানিকে বিদায় ইরানের

অবশ্যই পরুন

অশ্রু ও ভালোবাসার মধ্য দিয়ে প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির রাজনৈতিক উপদেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগী আলী শামখানিকে বিদায় দিলেন ইরানিরা। রাজধানী তেহরানে সম্পন্ন হয়েছে তার জানাজা।

শনিবার (১৫ মার্চ) উত্তর তেহরানের ইমামজাদে সালেহ মাজারে অনুষ্ঠিত জানাজায় অংশ নেয় বিপুল সংখ্যক মানুষ। জানাজা শেষে মাজার চত্বরেই সম্পন্ন হয় তার দাফন।

গত বছর ইরান-ইসরায়েল যুদ্ধের পর ৭০ বছর বয়সী সাবেক এই রেভল্যুশনারি গার্ড কমান্ডারকে প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলেন খোদ আয়াতুল্লাহ আলি খামেনি। সেসময় তেহরানে চালানো আরেক প্রাণঘাতী হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে যান শামখানি। এরপরই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ইসরায়েলকে।

গেলো ২৮ ফেব্রুয়ারি, তেহরানে চালানো মার্কিন-ইসরায়েল যৌথ অভিযানে সর্বোচ্চ নেতার পাশাপাশি নিহত হন শামখানি।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে তুরস্ক। শনিবার (১৪ মার্চ) তুরস্কের রাজধানী আঙ্কারায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ