সৌদি আরবে এক বছরের জন্য বহুপক্ষীয় ওমরাহ ভিসা চালু সৌদি আরব পর্যটন খাতকে গতিশীল করা এবং পুণ্যার্থীদের সফর আরও সহজ করতে ওমরাহ ভিসার মেয়াদের নিয়মে বড় পরিবর্তন এনেছে। এখন থেকে নতুন এই ভিসার মেয়াদ হবে ১ বছর (৩৬৫ দিন), যার মাধ্যমে দর্শনার্থীরা বছরজুড়ে একাধিকবার সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং মোট ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।
সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-র বরাতে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য বাস্তবায়নে এই নতুন ভিসা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতিবার প্রবেশের সময় ভিসাধারীদের অবশ্যই সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফরম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে। সেই প্যাকেজের সময়কাল ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। আর আগমনের পূর্বে দর্শনার্থীদের নুসুকের মাধ্যমে উমরাহ অনুমতিপত্রও সংগ্রহ করতে হবে।
তবে হজ মৌসুমে আরবি জিলক্বদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা নিষ্ক্রিয় থাকবে। পর্যটকরা এই সময়ে ওই ভিসা ব্যবহার করতে পারবেন না।
সূত্র : গালফ নিউজ

