spot_img

পুরুষরা সবসময়ই কুমারীত্ব চায়: নীনা গুপ্তা

অবশ্যই পরুন

বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। সম্প্রতি বিয়ে নিয়ে তার বক্তব্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে। তবে এবার অভিনেত্রী মুখ খুলেছেন কুমারীত্ব নিয়ে সমাজ এখনো ভাবিত কিনা, সেই প্রসঙ্গে।

সময় বদলালেও মানুষের ভাবনায় ততোধিক পরিবর্তন আসেনি। তাই বিয়ে নামক প্রতিষ্ঠান এখনো নারীদের কুমারীত্বকে গুরুত্ব দেয় বলে মনে করেন অভিনেত্রী। নীনা বলেন, ‘পুরুষেরা সবসময়ই কুমারীত্ব চায়।’

অভিনেত্রী বলেন, এই সমাজের আদৌ কি কোনো পরিবর্তন হয়েছে? ভারতবর্ষ নিয়ে কথা হচ্ছে নিশ্চয়ই। মানুষের মন কি এখন সত্যিই এতটা উদার হয়েছে? এখনো একই রকম রয়ে গেছে বেশ কিছু বিষয়। সুন্দর করে শাড়ি পরা বা সেজেগুজে থাকা মানেই সেটা ভারতের ছবি নয়।

নিজের পরিবারের উদাহরণও টেনে আনেন নীনা গুপ্তা। তিনি বলেন, আমার বাবার বাড়ির দিকের এক আত্মীয়া মুম্বাইয়ের এক পুরুষকে বিয়ে করেছিলেন। বড় সংস্থায় চাকরি করতেন পাত্র। পাত্রীর বাড়ি সাঁই বাবার ভক্ত। ও নিজের ঘরে সাঁই বাবার ছবি রাখতে চাইলে শ্বশুরবাড়ির আপত্তি শুরু হয়। বলা হয়— পারিবারিক গুরুদেবের ছবি রাখা হয়। তাই এখনো মেয়েরা যা চায়, সেটাই যে হয় এমনটি নয়।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ার পর লঙ্কা বধ, গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর এবার স্বাগতিক লঙ্কানদের হারিয়ে নিজ গ্রুপে চ্যাম্পিয়নও...

এই বিভাগের অন্যান্য সংবাদ