spot_img

‘ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়’, ইহুদি ধর্মপ্রচারকের মন্তব্যে তোলপাড়

অবশ্যই পরুন

গরুর প্রতি হিন্দুদের ধর্মীয় শ্রদ্ধা নিয়ে বিদ্রূপ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি-আমেরিকান এক রাব্বি (ধর্মপ্রচারক)। শুক্রবার (৩০ অক্টোবর) ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে চলতি সপ্তাহে ইয়োসেফ মিজরাহি নামের ওই ইহুদি ধর্মপ্রচারকের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারতীয় বিভিন্ন মহল থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে। হিন্দুদের গোমূত্র পান করা এবং তা চিকিৎসায় ব্যবহারের বিষয়ে উপহাস করেন তিনি।

এ ছাড়া নয়াদিল্লির রাস্তায় গরুর কারণে যান চলাচল ব্যাহত হওয়া নিয়েও তিনি বিদ্রূপ করেন। তার এমন মন্তব্যের পর ভারতীয়দের অনেকে তাকে ‘বর্ণবাদী’ বলে আখ্যা দিয়েছেন। ওই ইহুদি রাব্বি হিন্দুদের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যকে অপমান করেছেন বলেও অভিযোগ তুলেছেন কেউ কেউ।

মিজরাহি বলেন, ‘আপনারা কি সেই ভারতীয়দের কথা জানেন যারা গরুর পূজা করে? অর্থাৎ হিন্দুরা। তারা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়। আর মজার ব্যাপার হলো, তাদের মধ্যে এমন কিছু মানুষ চিকিৎসকও।’ এরপর তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যে, তিনি তাকে ভারতীয়দের মতো বানাননি।

এন্ডিয়া টুডে বলছে, দুই হাজার বছরের বেশি সময় ধরে ইহুদি সম্প্রদায়ের মানুষ ভারতে বসবাস করছেন এবং তারা ইহুদিবিদ্বেষের মুখে পড়েননি- এমন দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। গত তিন দশকে ভারত ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক গড়ে উঠেছে। প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য বিনিময়, সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা, কৃষি, পানি ব্যবস্থাপনা, বাণিজ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দেশ দুটি সহযোগিতা করছে। চলতি বছরের শুরুতে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘বিশেষ কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করেছে তারা।

দুই দেশের এমন ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও একজন ইহুদি রাব্বির ভারতীয়দের নিয়ে উপহাসকে তাই ভালোভাবে দেখছেন না ভারতীয়রা। মিজরাহির বক্তব্যের প্রতিক্রিয়ায় একজন ভারতীয় তার মন্তব্যকে ‘অশালীন ও বর্ণবাদী বিভ্রম’ বলে অভিহিত করেছেন। আরেকজন তাকে ‘বর্ণবাদী সাইকোপ্যাথ বা বিকৃত মানসিকতার ব্যক্তি’ আখ্যা দিয়েছেন।

হিন্দুদের নিয়ে কী বলেছিলেন রাব্বি?
ভিডিওটির শুরুতে মিজরাহি একজন ভারতীয় ব্যক্তির কথা উল্লেখ করেন, যিনি একসময় তার ফেসবুক পেজে কাজ করতেন এবং ইহুদি ধর্মে ধর্মান্তরিত হতে চেয়েছিলেন। মিজরাহি বলেন, ‘তিনি ভারতে তার বাবা ও ভাইয়ের সঙ্গে থাকতেন, যারা গরুর সামনে মাথা নত করত (পূজা করত)।’

তিনি আরও বলেন, ‘তারা গরুটিকে বাড়ির বসার ঘরে নিয়ে আসত। আর গরু যখন মেঝেতে কিছু মূত্র বা তরল ফেলে দিত, তখন তারা তা চেটে খেত।’ ভারতীয়রা ফার্মেসি থেকেও গরুর মূত্র কিনে থাকে।’

তিনি চিকিৎসকদের এমন আচার-অনুষ্ঠান পালনের সম্ভাবনা নিয়ে উপহাস করে বলেন, ‘পরের বার যখন আপনি নয়াদিল্লির কোনো হাসপাতালে যাবেন, তখন সেখানকার ডাক্তার আপনার কাছে এসে হয়তো বলবেন ‘গুড মর্নিং’।’ এরপর তিনি ইঙ্গিত দেন, ওই ডাক্তার হয়তো আগের রাতে গরুর মূত্র পান করেছিলেন।

মিজরাহি সুজি নামে একটি গরুর বিষয়েও রসিকতা করেন, যেটি রাস্তার মাঝখানে বসে ছিল। এর ফলে পথচারীরা আটকা পড়েন, কিন্তু তারা গরুটিকে সরানোর সাহস পাননি। সবশেষে তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে হাসছি, ঠিক আছে; তবে আমরা তার (সৃষ্টিকর্তা) কাছে কৃতজ্ঞ যে, তিনি আমাদের তাদের মতো করেননি।’ হিন্দুদের উপহাস করার এই ভিডিও ক্লিপটি এক্সে ভাইরাল হওয়ার পর ভারতজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়।

সর্বশেষ সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ