spot_img

ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

অবশ্যই পরুন

ইউক্রেনের কাছে ৫০০টি অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ক্ষেপণাস্ত্রের মোট মূল্য ২১০ কোটি ডলার। তবে এর পুরো অর্থ দেবে ইউরোপ ও কানাডায় অবস্থিত ইউক্রেনের মিত্র দেশগুলো।

শনিবার (৩১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, অনুমোদিত ক্ষেপণাস্ত্রগুলো হলো পিএসি-৩ ইন্টারসেপ্টর। প্রস্তাবিত এ বিক্রির মাধ্যমে ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ একটি অংশীদার দেশের নিরাপত্তা জোরদার হবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়তা করবে।

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রকে ইউক্রেনের অন্যতম কার্যকর প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে ক্ষেপণাস্ত্রের সরবরাহ দ্রুত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি বারবার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেন সাপোর্ট লোনের অর্থায়নে জাম্পস্টার্ট কর্মসূচি এবং জাতীয় তহবিলের মাধ্যমে এ ক্রয়ের অর্থ পরিশোধ করা হবে। এ ছাড়া কানাডা, জার্মানি ও নরওয়ের অনুদান থেকেও অর্থ আসবে।

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এ ক্ষেপণাস্ত্র সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ সংবাদ

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হারে এগিয়ে ছাত্রীরা

এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ