spot_img

কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

অবশ্যই পরুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপুটে জয় দিয়ে সুপার এইট নিশ্চিত করল নিউজিল্যান্ড। চেন্নাইয়ের মাঠে কানাডাকে ৮ উইকেটে হারিয়ে আসরের ষষ্ঠ দল হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছে কিউইরা। ‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে পরের পর্বে পা রাখল কেন উইলিয়ামসনের দল।

চেন্নাইয়ের স্পিন-সহায়ক উইকেটে টস হেরে আগে ব্যাট করতে নামে কানাডা। শুরু থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হন কানাডিয়ান ব্যাটাররা। বিশেষ করে যুবরাজ সিং সামরার ব্যাটিং ছিল চোখের আরাম। আসরের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে তিনি যখন মাঠ ছাড়ছেন, কানাডার স্কোরবোর্ডে তখন ৪ উইকেটে ১৭৩ রানের লড়াকু পুঁজি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই কানাডার সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

তবে ১৭৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ছিল বিধ্বংসী মেজাজে। দুই ওপেনার পাওয়ারপ্লেতেই দ্রুত রান তুলে জয়ের ভিত গড়ে দেন। জয়ের জন্য বাকি কাজটুকু সারেন রচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। এই জুটির মারমুখী ব্যাটিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে কানাডার বোলিং লাইনআপ।

রাচিন রবীন্দ্র ৩৯ বলে ৫৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। অন্যদিকে গ্লেন ফিলিপস ছিলেন আরও আগ্রাসী; তিনি মাত্র ৩৬ বলে ৭৬ রানের টর্নেডো ইনিংস খেলে দলের জয় ত্বরান্বিত করেন। এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন জুটিতে মাত্র ১৫.১ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

সবমিলিয়ে ২৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয়ে সুপার এইটের প্রস্তুতিটা রাজকীয়ভাবেই সারল ব্ল্যাকক্যাপসরা।

সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ গাড়িচালকদের অদক্ষতা ও অযোগ্যতা এবং...

এই বিভাগের অন্যান্য সংবাদ