spot_img

ফের ফিফা সভাপতি পদে নির্বাচনের ঘোষণা ইনফান্তিনোর

অবশ্যই পরুন

পদত্যাগের চাপের মুখেও ২০২৭ সালের নির্বাচনে চতুর্থবার লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো— এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ফিফার এক মুখপাত্র। এদিকে, নানা বিতর্ক আর সমালোচনার জবাব দিতে সঠিক সময় ও জায়গার অপেক্ষায় ফিফা সভাপতি। পোল্যান্ডে অনুর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ দেখতে গিয়ে এমনটাই বলেন ইনফান্তিনো।

গত জুলাইয়ে বিশ্বকাপসহ ফিফা ইভেন্টের ২০ শতাংশ অংশীদারিত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা ও তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনাটি বাতিল করতে বাধ্য হয় ফিফা।

এ ঘটনার পরই মূলত ইনফান্তিনোর বিরুদ্ধে ক্ষোভ চড়াও হয়। উয়েফা, এএফসি আর কনকাকাফ-এর মতো প্রভাবশালী ফুটবল কনফেডারেশনগুলো সরাসরি তার পদত্যাগের দাবি তোলে।

তবে এত চাপ উপেক্ষা করেও ৫৬ বছর বয়সী এই ফিফা সভাপতি এখনো আফ্রিকান এবং দক্ষিণ আমেরিকান কনফেডারেশনগুলোর সমর্থন ধরে রেখেছেন আছে এমন খবর। আর তাতেই পরবর্তী ফিফা সভাপতি নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে অটল আছেন জিয়ান্নি ইনফান্তিনো।

রোববার ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, গত এপ্রিলে ইনফান্তিনো যে ফের নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন, তাতে কোনো পরিবর্তন আসেনি। এমনকি আগামী ২০২৭ সালের মার্চে তিনি আবারও প্রার্থী হচ্ছেন।

এর আগে, শনিবার পোল্যান্ডে চলমান অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ দেখতে চান ফিফা প্রেসিডেন্ট। তবে গত ছয় সপ্তাহের এই রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেও কোনো মন্তব্য করতে চাননি ইনফান্তিনো। এ বিষয়ে বলার মতো অনেক কিছু থাকলেও সঠিক সময় এবং স্থানেই তিনি মুখ খুলবেন বলে জানান ফিফা সভাপতি।

ইনফান্তিনো বলেন, অনেক কিছুই বলার আছে, কিন্তু সবকিছু বলার একটা সঠিক জায়গা ও সময় আছে। কিন্তু আজ না, এখানে না। আজ আমরা সবাই এখানে ফুটবল উপভোগ করতে এসেছি।

এদিকে বিশ্লেষকদের মতে, শক্তিশালী কিছু কনফেডারেশনের প্রকাশ্য বিরোধিতার মুখে ফিফা সভাপতির আসনটি চ্যালেঞ্জের মুখে পড়লেও, এখন পর্যন্ত আগামী বছরের এই নির্বাচনে ইনফান্তিনোর বিপরীতে আনুষ্ঠানিকভাবে কেউই প্রার্থীতার ঘোষণা দেননি।

সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচন: দলীয় প্রতীক-পোস্টার বাদ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, পোস্টারের ব্যবহার। ভোটের প্রচারণায় ব্যবহার করা যাবে ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ