spot_img

নেপালে ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন

অবশ্যই পরুন

বন্যায় নিহতদের স্মরণে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় শোক দিবস পালন করছে নেপাল। ভয়াবহ এই বন্যার ১৩ তম দিনে দেশজুড়ে শোক পালন করা হচ্ছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ২শ’ ৮৭ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

শোক পালনের শেষ দিন উপলক্ষে দেশজুড়ে মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করা হয়েছে।

রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে সরকারি ভবন ও বিদেশে অবস্থিত নেপালের বিভিন্ন মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। তবে উদ্ধারকারী দলগুলো এখনও নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাওয়ায় আনুষ্ঠানিক কর্মসূচি সীমিত রাখা হয়েছে।

দুর্ঘটনার প্রায় দুই সপ্তাহ পরও নেপালে ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

নেপালের ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (এনইওসি) কর্মকর্তা ফণীন্দ্র পৌডেল রয়টার্সকে বলেন, উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনও চলমান থাকায় সোমবার কোনো সরকারি কর্মসূচির আয়োজন করা হয়নি।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও নিখোঁজদের সন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সোমবার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন বলে রয়টার্সকে জানিয়েছেন তার এক সহযোগী।

সর্বশেষ সংবাদ

এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে: ইসি সচিব

সারাদেশে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন কয়েক ধাপে হবে। তবে কয়টি ধাপে হবে তা চূড়ান্ত হয়নি এখনো। এর মধ্যে ইউনিয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ