spot_img

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

অবশ্যই পরুন

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এই দুজনের নামে দুই ভাগ হয়ে যায় ফুটবলবিশ্ব। প্রায় দুই যুগ সেরার প্রশ্নে চলে এসেছে তর্ক-বিতর্ক আর পরিসংখ্যান বিশ্লেষণ। চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেই দুজনকে দেখেন ফুটবল সমর্থকরা। তবে এবার সেই দুই তারকাই খেলবেন এক দলে।

চমকপ্রদ এই খবরটি নিশ্চিত করেছেন বোকা জুনিয়র্সের আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার কার্লোস তেভেজ। খবর গোল ডটকমের

তেভেজের দাবি অনুযায়ী, তার বিদায়ী ম্যাচে একই দলে খেলবেন মেসি ও রোনালদো। ম্যাচটি আগামী ডিসেম্বর ২০২৬ সালে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মেরকাতো’র বরাতে জানা গেছে, তেভেজ ইতোমধ্যেই দুই মহাতারকার সঙ্গে যোগাযোগ করে তাদের সম্মতি পেয়েছেন। মেসি ও রোনালদোকে একই জার্সিতে দেখার যে স্বপ্ন ফুটবলভক্তদের দীর্ঘদিনের, তেভেজের বিদায়ী ম্যাচ সেই স্বপ্ন পূরণের মঞ্চ হতে পারে।
তেভেজের জন্য বিষয়টি আরও বিশেষ। কারণ, ক্যারিয়ারে তিনি মেসি ও রোনালদো; দুজনের সঙ্গেই একই ড্রেসিংরুম ভাগ করেছেন। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ ছিলেন তিনি। আবার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গেও খেলেছেন।

তেভেজ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘আমি সবসময় স্বপ্ন দেখেছি, ক্রিশ্চিয়ানো ও লিওকে একই দলে খেলতে দেখব। তারা সর্বকালের সেরা দুই খেলোয়াড়। আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি, বিশেষ করে ক্রিশ্চিয়ানোর সঙ্গে। আমি তাকে বলেছিলাম, ‘ক্রিশ্চিয়ানো, আমি চাই তুমি ও মেসি আমার বিদায়ী ম্যাচে একই দলে খেলো। যাতে পুরো বিশ্ব একবারের জন্য হলেও এই জাদু একসঙ্গে দেখতে পারে।’

তেভেজ আরও বলেন, ‘সে (রোনালদো) বলেছে, সে সেখানে থাকবে। লিওকেও রাজি করানো কঠিন ছিল না। দুজনেই সম্মতি দিয়েছে। আমি ভীষণ রোমাঞ্চিত। এই ম্যাচটি অত্যন্ত আবেগঘন হতে যাচ্ছে।’

মেসি ও রোনালদোর মধ্যে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও একই দলে তাদের খেলা কখনো দেখা যায়নি। তাই তেভেজের বিদায়ী ম্যাচে যদি সত্যিই দুই মহাতারকা একসঙ্গে মাঠে নামেন, সেটি নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কের কথা স্বরণ করিয়ে সিউলকে তেহরানের কড়া হুঁশিয়ারি

পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার যেকোনো ধরনের সামরিক উপস্থিতি বা অভিযানমূলক অংশগ্রহণকে ‘আগ্রাসী পক্ষের প্রতি সরাসরি...

এই বিভাগের অন্যান্য সংবাদ