spot_img

টি–টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করল পাকিস্তান

অবশ্যই পরুন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা জানা যাবে আগামীকাল। এর আগে বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করে আইসিসির চিন্তা বাড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শনিবার (৩১ জানুয়ারি) লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসের পর পাকিস্তান দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচনের পরিকল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বিশেষ পরিস্থিতির কারণে বিশ্বকাপের জার্সি উন্মোচনা অনুষ্ঠান স্থগিত করেছে পিসিবি। টসের পর জার্সি উন্মোচন না হলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৯০ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান।

টি-টোয়েন্টি তে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই পাকিস্তানের সবচেয়ে বড় জয়। অধিনায়ক সালমান আগা (৪০ বলে ৭৬) ও উসমান খানের (৩৬ বলে ৫৩) ফিফটিতে পাঁচ উইকেটে ১৯৮ রান তোলে স্বাগতিকরা।

জবাবে পাক স্পিনে নাকাল হয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১০৮ রানে। আবরার আহমেদ ও শাদাব খান নেন তিনটি করে উইকেট।

সর্বশেষ সংবাদ

কেউ বলবে ফিল্ড লেভেল, কেউ বলবে ফিল্ড লেভেল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ইন্টারনেটের ব্যবহার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের পরিকল্পনা হল এটা...

এই বিভাগের অন্যান্য সংবাদ