spot_img

দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী করা সরকারের মূল লক্ষ্য

অবশ্যই পরুন

দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী করাই সরকারের মূল লক্ষ্য। যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে চায় সরকার, এ কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীতে শিশু একাডেমিতে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত র‍্যালির উদ্বোধনে তিনি এ কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে ফ্রিল্যান্সিং, আইসিটি প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন করে কীভাবে স্বাবলম্বী করা যায় সেই উদ্যোগ গ্রহণ করেছে।

এদিকে, আগামীকাল রোববার সারাদেশের প্রত্যেকটি জেলা-উপজেলায় যুবর‍্যালির মধ্য দিয়ে জাতীয় যুব দিবসের সাতদিনব্যাপী যে কর্মসূচি, সেটা বাস্তবায়ন করার কথাও বলেন আমিনুল হক।

সর্বশেষ সংবাদ

শ্রমিক আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ শ্রমমন্ত্রীর

মজুরি বৃদ্ধি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের চলমান অসন্তোষ নিরসনে রোববার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ