spot_img

লা লিগায় এলচেকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা

অবশ্যই পরুন

লা লিগায় রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ানোর মিশন শীর্ষে থাকা বার্সেলোনার সামনে। লা লিগায় এলচেকে ৩-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্টে এগিয়ে গেলো বার্সেলোনা।

প্রতিপক্ষ দুর্বল এলচের বিপক্ষে শুরুটাও আগ্রাসী। ৬ মিনিটে অলমোর থ্রু পাস থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে লিড এনে দেন লামিনে ইয়ামাল।

২৯ মিনিটে রদ্রিগেসের গোলে এলচে সমতায় ফিরলেও বিরতির আগেই কাতালান জায়ান্টদের এগিয়ে নেন ফারনান তোরেস।

বিরতির পর বেশ কিছু পরিবর্তন আনেন হ্যান্সি ফ্লিক। ৭২ মিনিটে বদলি ফরোয়ার্ড রাশফোর্ড স্কোর শিটে নাম তুললে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ফলে ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে টেবিলের শীর্ষে কাতালান ক্লাবটি।

সর্বশেষ সংবাদ

রাফাহ সীমান্ত পুনরায় খোলা ফিলিস্তিনিদের ‘অর্জিত অধিকার’: হামাস

হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, রাফাহ সীমান্ত পুনরায় খোলা ফিলিস্তিনি জনগণের ‘অর্জিত অধিকার’। ফিলিস্তিনি গণমাধ্যমে উদ্ধৃত মন্তব্যে...

এই বিভাগের অন্যান্য সংবাদ