spot_img

তিন থেকে চার মাসের মধ্যে নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে: গভর্নর

অবশ্যই পরুন

আগামী তিন থেকে চার মাসের মধ্যে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (২৭ আগস্ট) সকালে বাংলাদেশ ক্যাশলেস সামিটে তিনি এ কথা জানান।

ডাক বিভাগের এই প্রতিষ্ঠান চালানোর সক্ষমতা নেই উল্লেখ করে গভর্নর বলেন, সর্বোচ্চ জায়গা থেকে সিদ্ধান্ত এসেছে। নগদের জন্য নতুন বিনিয়োগকারী খোঁজা হবে। শিঘ্রই এ বিষয়ে ঘোষণা আসবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মানুষকে এমএফএস সার্ভিসে ক্যাশ আউটের ধারণা থেকে বের করে আনতে হবে। তাদেরকে বলেছি ক্যাশ করার সুবিধা আরও কমিয়ে আনতে, যেনো মানুষ ডিজিটাল ওয়ালেট ব্যবহারে বাধ্য হয়। মোবাইলে পেমেন্ট করলে গ্রাহককে সুযোগ-সুবিধা কতটা দেয়া যায় তা নিশ্চিত করতে এমএফএস অপারেটরদের পরামর্শ দিয়েছেন গভর্নর।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও সার সরবরাহে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য জ্বালানি পণ্য সরবরাহের পাশাপাশি সার রপ্তানিতে সহযোগিতা বাড়াতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ