spot_img

যেসব উপকরণে ত্বকের সৌন্দর্য ধরে রাখেন তামান্না

অবশ্যই পরুন

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার ত্বক ও সৌন্দর্য নিয়ে চর্চার শেষ নেই। ৩৫ বছর বয়সেও কিভাবে তিনি এমন দুধ-সাদা ত্বক ধরে রেখেছেন, তা জানারও আগ্রহের শেষ নেই। অনেকেই মনে করেন নিজেকে সুন্দর দেখাতে অভিনেত্রী মনে হয় নিয়মিত পার্লারে ও চিকিৎসকের কাছে যান।

অনেকে কসমেটিকস সার্জারি করলেও সেই পথে হাঁটেনি তামান্না। বরং ঘরোয়া উপকরণে নিজের সুন্দর চেহারার উজ্জ্বলতা ধরে রেখেছেন এই অভিনেত্রী।

শুটিং ও বিভিন্ন প্রোগ্রামের কারণেই প্রতিদিনই মেকআপ করতে হয় তামান্নাকে। দিনের পর দিন রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহারে ত্বকের ক্ষতিও হয়। তাই তো মায়ের শেখানো ঘরোয়া স্ক্রাব এবং মাস্কের উপরেই ভরসা করেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তামান্না ভাটিয়া জানান, মায়ের শেখানো প্রাকৃতিক উপাদানের ওপর আস্থা রাখেন তিনি। সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে নিয়মিত শরীরচর্চা কিংবা রূপচর্চার উপদেশ দেন তামান্না।

তামান্নার শেখানো স্ক্রাব তৈরিতে যা যা লাগে

উপকরণ:
এক চা চামচ চন্দনের গুঁড়ো
এক চা চামচ কফি পাউডার
এক চা চামচ মধু

ছোট পাত্রে সব উপকরণ মিশিয়ে নিন। চোখের চারপাশ বাদে পুরো মুখে মেখে নিন এই স্ক্রাব। হালকা হাতে মাসাজ করতে থাকুন। মিনিট দশেক পরে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। শুকনো তোয়ালে দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার মেখে নিন।

তামান্নার শেখানো মাস্ক তৈরি করতে যা যা লাগে

উপকরণ:
এক টেবিল চামচ বেসন
এক টেবিল চামচ টক দই
এক টেবিল চামচ গোলাপজল

ছোট পাত্রে সব উপকরণ নিয়ে ঘন প্যাক তৈরি করে নিন। পুরো মুখে ওই প্যাক লাগান। মিনিট দশেক অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে নিন। তোয়ালে দিয়ে শুকনো করে মুখ মুছে নিন। এরপর ত্বকের ধরণ অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

সর্বশেষ সংবাদ

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছাত্র-জনতার গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ