spot_img

সরকার থেকে সমর্থন না থাকলে ব্যাংক লুটপাট করা সম্ভব হতো না: পররাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সমর্থন না থাকলে ব্যাংক থেকে লুটপাট করা সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বলেন, বিভিন্ন খাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতির সুযোগ কমাতে হবে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ পাচার হয়েছে। অনিয়মের মাধ্যমে একজনের একাধিক এমআরপি নেয়ারও ঘটনা ঘটেছে। ফলে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা কতটা নিরাপদ। হ্যাক বা কারিগরি সমস্যা হলে বিকল্প আছে কিনা সে বিষয়গুলো মাথায় রাখার নির্দেশনাও দেন।

বিদেশে দেশের ভাবমুর্তি রক্ষায় প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এমপিরা দুর্নীতি দায়ে বিদেশের মাটিতে জেল খাটলে দেশের ভাবমূর্তি আর থাকে না।

এছাড়াও সরকারের আইসিটি বিভাগ জানায়, সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার মাধ্যমে জনগণ প্রায় দুইশো ধরণের সেবা একসাথে পাবেন। আইসিটি বিভাগের এটুআই এটি বাস্তবায়ন করেছে ।

সর্বশেষ সংবাদ

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছাত্র-জনতার গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ