spot_img

স্বর্ণের দাম দুই লাখ টাকা ছাড়ালো

অবশ্যই পরুন

দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।

সর্বশেষ সংবাদ

শীত এলেই কেন বারবার ক্ষুধা লাগে, ওজন বাড়ে যেসব কারণে

শীত এলেই অনেকের ক্ষুধা বেড়ে যায়। বারবার খাবার খেতে ইচ্ছা করে, বিশেষ করে উষ্ণ ও মুখরোচক খাবারের প্রতি আকর্ষণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ