spot_img

বেইজিংয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

অবশ্যই পরুন

চীনের রাজধানী বেইজিংয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৩২ মিনিটে দূতাবাসের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

গত সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বেইজিংয়ের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) নৌবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল ওয়াং শিয়ানজং। তার সঙ্গে পিএলএর আরও ছয়জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক কোরের সদস্য, প্রতিরক্ষা উপদেষ্টা, চীনে প্রশিক্ষণরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শাহরিয়ার সাব্বির আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান।

বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকার প্রতি সম্মান জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

স্বাগত বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধের শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করার পাশাপাশি জাতিসংঘ অঙ্গনে বাহিনীর অবদানের কথাও তুলে ধরেন।

রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান ও ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। দুই দেশের বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতার ধারাবাহিকতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথি, রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টা কেক কাটেন। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আলোকচিত্র ধারণ ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন নিহত এবং বেশ কয়েকজন...

এই বিভাগের অন্যান্য সংবাদ