spot_img

১৯ মামলায় রায় জালিয়াতির অভিযোগ: তদন্ত প্রতিবেদন আপিল বিভাগে

অবশ্যই পরুন

শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলাসহ ১৯ মামলায় হাইকোর্টের রায় জালিয়াতির অভিযোগের ঘটনায় তদন্ত প্রতিবেদন আপিল বিভাগে জমা দেয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় আইনজীবীদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বাংলাদেশ বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ নির্দেশ দেন।

এর আগে রায় জালিয়াতির অভিযোগের পুরো ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে প্রধান করে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। একই সঙ্গে ২৩ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।

সুপ্রিম কোর্টের এক আইনজীবীর বিরুদ্ধে শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলায় জালিয়াতির মাধ্যমে হাইকোর্টের রায় নেওয়ার অভিযোগ ওঠার পর বিষয়টি আপিল বিভাগে আসে।

রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানিতে মামলার নথিতে প্রক্রিয়াগত অনিয়মের বিষয়টি তুলে ধরা হয়। পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা সংশ্লিষ্ট মামলাগুলোর নথি পর্যালোচনা করেন। একই সঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সেই আইনজীবীকে ঢাকা ছাড়তে নিষেধ করা হয়।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন নিহত এবং বেশ কয়েকজন...

এই বিভাগের অন্যান্য সংবাদ