spot_img

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও যুদ্ধের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, প্যারিসে পুলিশের সঙ্গে সংঘর্ষ

অবশ্যই পরুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক সংকট এবং যুদ্ধে অংশগ্রহণের বিরোধিতা করে ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন সাধারণ মানুষ। শনিবার রাজধানী প্যারিসসহ বিভিন্ন স্থানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে পার্স টুডে জানিয়েছে, প্যারিসে বিক্ষোভকারীরা রিপাবলিক স্কয়ার থেকে নেশন স্কয়ার পর্যন্ত মিছিল করেন। এ সময় তারা অর্থনৈতিক সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং যুদ্ধসংক্রান্ত নীতির প্রতিবাদ জানান।

তবে প্যারিসে বিক্ষোভের শেষ পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা পরে সহিংস রূপ নেয়।

সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুদ্ধের বিরোধিতাকে কেন্দ্র করে ফ্রান্সের বিভিন্ন শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ইরনা, পার্সটুডে

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ থেকে ডাক্তার-নার্সসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নিতে ৩ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ থেকে ডাক্তার-নার্সসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নেওয়ার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...

এই বিভাগের অন্যান্য সংবাদ