spot_img

এবার এএফআইয়ের আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

অবশ্যই পরুন

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজকে আজীবন সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। আগামী বছরের এপ্রিলে হলিউডে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে দেয়া হবে সংস্থাটির মর্যাদাপূর্ণ ‘লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। যদিও এ নিয়ে এখনও কিছু বলেননি অভিনেতা।

‘রিস্কি বিজনেস’ থেকে ‘টপ গান’ বিভিন্ন জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন টম ক্রুজ। দীর্ঘ অভিনয়জীবনে একের পর এক ব্যবসাসফল ও আলোচিত সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। বিশেষ করে ‘মিশন: ইম্পসিবল’ সিরিজে দুর্ধর্ষ অ্যাকশন ও ঝুঁকিপূর্ণ স্টান্টের জন্য দর্শকদের কাছে তার আলাদা পরিচিতি রয়েছে।

১৯৭৩ সাল থেকে চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই সম্মাননা দিয়ে আসছে এএফআই। অলাভজনক এই প্রতিষ্ঠানটি চলচ্চিত্র সংরক্ষণ, প্রচার এবং শিল্পটির বিকাশে কাজ করে। এর আগে বেটি ডেভিস, জিন কেলি, এলিজাবেথ টেলর ও টম হ্যাঙ্কসের মতো কিংবদন্তি তারকারা পেয়েছেন এই সম্মাননা।

এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রযোজক ক্যাথলিন কেনেডি টম ক্রুজের কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেছেন। তিনি বলেন, অভিনেতা ও প্রযোজক হিসেবে ক্রুজ নিজের প্রতিটি কাজে অসাধারণ অঙ্গীকারের পরিচয় দেন। সিনেমার প্রতি তাঁর গভীর বিশ্বাস এবং চলচ্চিত্র যে মানুষকে একত্র করতে পারে, সেই উপলব্ধিও বিশেষভাবে প্রশংসনীয়।

অভিনয়ের জন্য তিনবার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের মনোনয়ন পেয়েছেন টম ক্রুজ। এ ছাড়া চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ গত বছর তাকে সম্মানসূচক অস্কার দেয়া হয়। তার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘জেরি ম্যাগুয়ার’, ‘মাইনরিটি রিপোর্ট’, ‘আ ফিউ গুড মেন’, ‘রেইন ম্যান’ এবং ‘মিশন: ইম্পসিবল’ সিরিজ। অ্যাকশন, থ্রিলার ও নাট্যধর্মী সিনেমায় অভিনয়ের মাধ্যমে কয়েক দশক ধরে হলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।

তবে ক্রুজের সর্বশেষ সিনেমা ‘ডিগার’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। বড় বাজেটের এই ডার্ক কমেডি সিনেমাটি অক্টোবরের উদ্বোধনী সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিস তালিকায় পঞ্চম স্থানে ছিল।

সর্বশেষ সংবাদ

ওমানের সুলতানকে ওমানিদের নিয়ে মহানবীর বলা বাণী শোনালেন ব্রিটিশ রাজা

যুক্তরাজ্য সফরত ওমানের সুলতানের সম্মানে আয়োজিত নৈশভোজে ওমানিদের নিয়ে বলা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর একটি বাণী পড়ে শুনিয়েছেন ব্রিটিশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ