spot_img

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন

অবশ্যই পরুন

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে ক্রিকেটপ্রেমীদের নজর ছিল প্রস্তুতি ম্যাচের দিকে। সেই সূচিতে কিছুটা রদবদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরকারী ক্যারিবিয়ানদের তিন দিনের জায়গায় এখন খেলতে হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোর ও আউটারে দুদিন অনুশীলন করবে সফরকারীরা।

অনুশীলন শেষে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। ২২ ও ২৩ অক্টোবর হবে ম্যাচটি। প্রস্তুতি ম্যাচ শেষে তিন দিন অনুশীলন করে ২৮ অক্টোবর থেকে মিরপুরে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ৫ নভেম্বর থেকে। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

বাংলাদেশ সফরের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত ফর্মে থাকা শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে।। দলে নেই পেসার আলজারি জোসেফও।

আসন্ন এই টেস্ট সিরিজ ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত। এবারের চক্রে বাংলাদেশের বর্তমান অবস্থান চতুর্থ, ওয়েস্ট ইন্ডিজ আছে আট নম্বরে।

সর্বশেষ সংবাদ

হামলার পরও ইরানের হাতে রয়েছে ২৫০০টি ক্ষেপণাস্ত্র!

মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ইরানের অস্ত্রাগারে এখনও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম...

এই বিভাগের অন্যান্য সংবাদ