spot_img

জাপানের কাছে হারল ব্রাজিল, লাল কার্ড দেখলেন রাফিনহা-আনচেলত্তি

অবশ্যই পরুন

২৯ জুন, ২০২৬। বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’-তে জাপানকে হারিয়েছিল ব্রাজিল। প্রায় ৫ মাস পর সেই হারের প্রতিশোধ নিল জাপান। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে, ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে এশিয়ার অন্যতম পরাশক্তি।

ম্যাচের প্রথম ১৯ মিনিটের মধ্যে ব্রাজিলের জালে ২ গোল দেয় জাপানিজরা। অনেকেই ভেবেছিলেন, ম্যাচের স্কোর মনে হয় ভুল দেখেছেন। কিন্তু সত্যি কঠিন হলেও মেনে নেওয়া ছাড়া সেলেসাও ভক্তদের করার যেন কিছুই ছিল না।

জাপানের হয়ে প্রথম গোলটি করেন তাকাফুসো কুবো। এরপর ১৯ মিনিটে স্কোর ডাবল করেন নাকামুরা। এরপরই গোলের জন্য মরিয়া হয়ে উঠে ব্রাজিল। অবশেষে, ম্যাচের ৩৩ মিনিটে, ২৫ গজ দূর থেকে অসাধারণ শট করে গোল করেন ভিনি।

এরপর ৭৫ মিনিটে, ব্রাজিলের হয়ে আবার দুর্দান্ত শট করে গোল করেন ভিনি। ম্যাচের মোমেন্টাম তখন পুরোপুরি শিফট হয়ে চলে যায় ব্রাজিলের নিয়ন্ত্রণে। সাইড লাইন থেকে ডন কার্লো মনে করেছিলেন, হারের লজ্জা থেকে বের হয়ে অন্তত ড্র হবে ম্যাচটি।

কিন্তু ব্রাজিলিয়ানদের জালে ৯০+১ মিনিটে গোল করেন সাকামোতো। গোলটি দেখে ধৈর্য হারিয়ে ফেলেন ডন কার্লো-রাফিনিয়া। ব্রাজিল ক্যাপ্টেন পান লাল কার্ড। একইসঙ্গে, একই রঙের কার্ড পেয়ে গ্যালারি ছাড়েন কার্লো।

সর্বশেষ সংবাদ

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান...

এই বিভাগের অন্যান্য সংবাদ