spot_img

দেশীয় চলচ্চিত্রের মানোন্নয়ন এবং সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক

অবশ্যই পরুন

দেশের চলচ্চিত্রের মানোন্নয়ন এবং সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক। চলচ্চিত্রকে আরও উন্নত করতে প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নির্বাহী কমিটির সঙ্গে সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সিনেমা হল বাঁচাতে সরকার এক হাজার কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানান প্রতিমন্ত্রী। বলেন, হোম থিয়েটার কিংবা মোবাইলের কারণে সিনেমা হল বিলুপ্ত হয়ে যাবে, এমন আশঙ্কার সঙ্গে তিনি একমত নন। হলে সিনেমা দেখার পরিবেশ ও আমেজ আলাদা।

প্রতিমন্ত্রী জানান, বিদেশি চলচ্চিত্র আমদানির ক্ষেত্রে দেশের সংস্কৃতি ও অর্থনীতির বিষয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে। এ ছাড়া নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে ভালো শিল্পী উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসময় ই-টিকিটিং বাস্তবায়নে প্রদর্শক সমিতির সহযোগিতা প্রত্যাশা করেন ইয়াসের খান চৌধুরী।

সর্বশেষ সংবাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন। শনিবার (০৭ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ