spot_img

ভারতের গোয়া রাজ্যের জন্য ‘সিটিজেন ম্যানিফেস্টো’ তৈরির ঘোষণা সিজেপির

অবশ্যই পরুন

ভারতের গোয়া রাজ্যের মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষের সহায়তায় ‘সিটিজেন ম্যানিফেস্টো’ তৈরির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

রোববার (২২ নভেম্বর) গোয়ায় সিজেপি আয়োজিত এক সম্মেলনে এ কথা জানান দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইশতেহারের প্রথম ও নির্ধারিত এজেন্ডা হবে নগর ও গ্রাম পরিকল্পনা আইন বা টিসিপি অ্যাক্টের ২৯-এ ধারা বাতিল করা। যেসব রাজনৈতিক দল এই নাগরিক ইশতেহারের সাথে একমত হবে না, তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।

ভূমিদস্যুদের জমি দখল বন্ধ, বেকারত্ব নিরসন এবং শিক্ষার অবকাঠামো উন্নয়নে কাজ করবে এই ইশতেহার।

আগামী ২ মাস ইশতেহারের খসড়া তৈরি ও প্রচারণার লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ করার কথা জানিয়েছে সিজেপি।

সর্বশেষ সংবাদ

উত্তর কোরিয়ার সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সাথে বন্ধুত্ব জোরদার করতে চান কিম

উত্তর কোরিয়ার সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সাথে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদার করতে প্রস্তুত পিয়ংইয়ং। এমন কথা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ...

এই বিভাগের অন্যান্য সংবাদ