spot_img

শাহরুখের সঙ্গে অনন্ত আম্বানির কি হয়েছিল?

অবশ্যই পরুন

ভারতের মুম্বাইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠানে আধ্যাত্মিক গুরু সদগুরুর সঙ্গে কথা বলছিলেন বলিউড তারকা শাহরুখ খান। এ সময় সেখানে হাজির হন ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে শিল্পপতি অনন্ত আম্বানি। তাদের কথোপকথনের একপর্যায়ে অনন্তের হাতের ‘ইশারা’ ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ভিডিওটি ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।

এই অনুষ্ঠানে চলচ্চিত্র, ক্রীড়া, ব্যবসা ও আধ্যাত্মিক জগতের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। শাহরুখের পাশাপাশি ছিলেন রণবীর সিং, অক্ষয় কুমার, বিক্রান্ত মাসে, অনন্ত আম্বানি ও সদগুরু।

ভিডিওতে দেখা যায়, সদগুরুর সঙ্গে আলিঙ্গনের পর তার হাত ধরে কথা বলছেন শাহরুখ। একপর্যায়ে তাকে করজোড়ে সম্মান জানাতেও দেখা যায়। এ সময় সদগুরুর কাছে এগিয়ে আসেন অনন্ত। তাকে দেখে শাহরুখ হাসিমুখে কথা বলছিলেন। অনন্তকেও হাসিমুখে শাহরুখের সঙ্গে কথা বলতে দেখা যায়। কথোপকথনের একপর্যায়ে হাত তুলে ইশারা করেন অনন্ত।

ভিডিওর ওই মুহূর্তটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনন্তের অঙ্গভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। তাদের মতে, শাহরুখের সঙ্গে কথা বলার সময় এভাবে হাত তুলে ইশারা করা ঠিক হয়নি। কেউ কেউ অনন্তের এই অঙ্গভঙ্গিকে শাহরুখকে থামার সংকেত হিসেবেও দেখছেন। তাদের মতে, এমন আচরণে শাহরুখের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি। তবে পুরো সময় দুজনকেই হাসিমুখে দেখা গেছে।

তবে সবার প্রতিক্রিয়া এক রকম নয়। অনেকের মতে, শাহরুখ ও অনন্তের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। অনন্তের এই ইশারা নিছকই স্বাভাবিক কথোপকথনের অংশ হতে পারে।

এদিকে ভাইরাল ভিডিওটি নিয়ে এখন পর্যন্ত শাহরুখ বা অনন্ত; কারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টার থেকে ফলাফল...

এই বিভাগের অন্যান্য সংবাদ