spot_img

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

অবশ্যই পরুন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনের উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত তিনি কোনো বড় ধরনের শারীরিক আঘাত পাননি এবং অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন তিশা। পোস্টে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

অভিনেত্রীর এই বার্তার পর তার ভক্ত ও অনুরাগীদের মনে বেশ উদ্বেগের সৃষ্টি হয়। তবে ঠিক কীভাবে বা কোথায় ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।

জানা গেছে, দুর্ঘটনার পর পরিস্থিতি বিবেচনা করে মানিকগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়। তানজিন তিশা প্রাথমিক ধাক্কা সামলে নিরাপদে ঢাকায় ফিরে এসেছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অভিনয় দিয়ে ছোট পর্দায় দর্শকপ্রিয়তা ধরে রেখেছেন তানজিন তিশা। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি প্রায়শই ভক্তদের নজর কাড়ে।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১১ পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। বুধবার (১১ নভেম্বর) উত্তর-পশ্চিমাঞ্চলীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ