spot_img

তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।

কপ৩১ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সঙ্গে প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সর্বশেষ সংবাদ

ব্রাজিলের নেতৃত্বে নতুন মুখ, দায়িত্ব পাচ্ছেন রাফিনিয়া

বার্সেলোনায় নিজের সামর্থ্যের প্রমাণ আগেই দিয়েছেন রাফিনিয়া। এবার জাতীয় দলের হয়েও বড় দায়িত্ব পাওয়ার অপেক্ষায় এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নভেম্বরের...

এই বিভাগের অন্যান্য সংবাদ