spot_img

সামরিক যুদ্ধে হেরেছেন, অর্থনৈতিক যুদ্ধেও ব্যর্থ হবেন—যুক্তরাষ্ট্রকে রেজায়ি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের সামরিক চাপের পর এবার অর্থনৈতিক অবরোধ নিয়েও ওয়াশিংটন ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, সামরিক আগ্রাসনের মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ দিয়েও ইরানকে নতিস্বীকার করাতে পারবে না।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের বক্তব্যের সমালোচনা করে বলেন, ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক অবরোধকে সফল হিসেবে তুলে ধরার চেষ্টা ব্যর্থ হয়েছে।

মার্কিন অর্থনীতি নিয়ে প্রকাশিত ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে রেজায়ি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের প্রভাব, বিশেষ করে যুক্তরাষ্ট্রে জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি খাটো করে দেখানোর চেষ্টা করা হচ্ছে।

রেজায়ির ভাষ্য, বেসেন্টের পূর্বাভাস শুরু থেকেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি এবং তার সাম্প্রতিক প্রচারণারও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।

সম্প্রতি বেসেন্ট একাধিকবার দাবি করেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধ কার্যকর হয়েছে এবং এর ফলে দেশটির অর্থনীতি গুরুতর চাপে পড়েছে। তার দাবি, অবরোধের ফলে শেষ পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যেতে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে বাধ্য হবে।

তবে তেহরান এ অবস্থানের বিপরীতে কঠোর অবস্থান নিয়েছে। রেজায়ি জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের বিষয়ে তেহরানের শর্ত মেনে নেওয়া হলেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ফলে এ জলপথে চলাচলে বিধিনিষেধ আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

রেজায়ি আরও বলেন, আপনারা সামরিক যুদ্ধে হেরেছেন। অর্থনৈতিক যুদ্ধেও ব্যর্থ হবেন। হুমকি বা চাপ দিয়ে হরমুজ খোলা যাবে না। ইরান পিছু হটবে না।

তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে আপাতত নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না তেহরান। পার্সটুডে

সর্বশেষ সংবাদ

ভূমিকম্প মোকাবেলায় সরকারের প্রস্তুতি জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ভূমিকম্প মোকাবেলায় সরকারের বিদ্যমান প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ