spot_img

এক চুলও ছাড় দেব না: ইরান

অবশ্যই পরুন

ইরান তার শত্রুর কাছে এক চুলও ছাড় দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিভিন্ন অপারেশনাল ঘাঁটি পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম এবং মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পরিদর্শনকালে জেনারেল কারামি বলেন, ‘ঈশ্বরের কৃপায়, ‘পবিত্র প্রতিরক্ষা’র সময়কালে [১৯৮০-১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধ] আমরা যেমন শত্রুর কাছে এক চুলও ছাড় দিইনি, ঠিক তেমনই এবারও দেব না; আর ভবিষ্যৎ হলো মহান ইসলাম ও বীর ইরানি জাতির।’

এ সময় তিনি দেশের সুরক্ষায় ‘প্রতিরোধ ও অবিচলতার পথ’ অব্যাহত রাখার ওপরও কঠোর জোর দেন। আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই আইআরজিসির শীর্ষ এই কমান্ডারের পক্ষ থেকে এমন শক্ত বার্তা এল। আল জাজিরা

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ