spot_img

সালমান শাহর জন্মদিনে শাবনূরের পোস্ট

অবশ্যই পরুন

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ-শাবনূর জুটির জনপ্রিয়তা আজও অমলিন। নব্বইয়ের দশকের এই সোনালী জুটি দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মবার্ষিকীতে প্রিয় সহশিল্পীকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর।

১৯ সেপ্টেম্বর সালমান শাহর জন্মদিন উপলক্ষে দেয়া বিশেষ পোস্টে তাকে শুভেচ্ছা জানিয়ে শাবনূর লেখেন, শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ! কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে।

সালমান শাহর সঙ্গে শুটিংয়ের স্মৃতি তুলে ধরে শাবনূর বলেন, শুটিং সেটে তিনি শুধু একজন জনপ্রিয় নায়ক ছিলেন না, ছিলেন একজন অসাধারণ হৃদয়ের মানুষ। আশপাশের প্রতিটি মানুষকে তিনি সম্মান করতেন। শুটিং ইউনিটের কর্মী থেকে শুরু করে সাধারণ অভিনয়শিল্পী কাউকেই কখনো ছোট করে দেখতেন না।

শাবনূর আরও লেখেন, সালমান সবার খোঁজ নিতেন, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতেন এবং আপন করে যত্ন নিতেন। তার সুন্দর মন ও মানবিকতাই তাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে বলে উল্লেখ করেন তিনি। পুরোনো দিনের স্মৃতি মনে করে শাবনূর বলেন, পুরোনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালী দিনগুলোতে। সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করে শাবনূর লেখেন, মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।

শাবনূরের ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি

মধ্যস্বত্বভোগীদের প্রতারণার কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রবাসীদের সবচেয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ