spot_img

বিয়ের ছবি ফাঁসের ঘটনায় গোয়েন্দা নিয়োগ দিতে চান টেইলর

অবশ্যই পরুন

মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির গোপন বিয়ের ছবি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় চরম ক্ষুব্ধ হয়েছেন এই গায়িকা।

অত্যন্ত গোপনীয়তার সাথে সম্পন্ন হওয়া এই জুটির বিয়ের ছবি কিভাবে জনসমক্ষে এলো, তা খুঁজে বের করতে প্রয়োজনে ব্যক্তিগত তদন্তকারী (প্রাইভেট ইনভেস্টিগেটর) নিয়োগের কথা ভাবছেন তিনি।

গত জুলাই মাসের ৩ তারিখে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই আয়োজনের কিছু অপ্রকাশিত ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় দারুণ ধাক্কা খেয়েছেন টেইলর।

স্টার ম্যাগাজিন ও এক্সামিনার সূত্রে জানা গেছে, ম্যাডিসন স্কয়ার গার্ডেন বা প্রোডাকশন টিমের সাথে জড়িত কেউ এই বিশ্বাসের অমর্যাদা করেছে বলে সন্দেহ করছেন গায়িকা। কে বা কারা এই তথ্য ফাঁস করেছে, তা নিশ্চিত করতে কাছের মানুষদেরও প্রশ্ন করছেন তিনি; যার ফলে তার বন্ধু ও সহযোগীদের সাথে সম্পর্কের পরিবেশ কিছুটা অস্বস্তিকর হয়ে উঠেছে।

এদিকে ট্র্যাভিস কেলসি তার স্ত্রীকে শান্ত করার চেষ্টা করছেন। ফাঁস হওয়া ছবি তাদের সুন্দর স্মৃতিগুলোকে মলিন করতে পারবে না বলে টেইলরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন তিনি।

তবে এই বিশ্বাসঘাতকতা সহজে মেনে নিতে পারছেন না এই গায়িকা। দোষীকে খুঁজে বের করতে শেষ পর্যন্ত প্রাইভেট ইনভেস্টিগেটর নিয়োগের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনাও করছেন তিনি।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ