spot_img

এমপির প্রেমে হাবুডুবু ক্রিকেটার, অবশেষে বিয়ের তারিখ চূড়ান্ত

অবশ্যই পরুন

ভারতীয় ক্রিকেটার রিংকু সিং ও সমাজবাদী পার্টির (এসপি) সংসদ সদস্য প্রিয়া সরোজের বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের রামাদা হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিয়ের তারিখ ও ভেন্যু চূড়ান্ত হওয়ার পর দুই পরিবারের পক্ষ থেকে প্রস্তুতিও শুরু হয়েছে।

২০২৫ সালের ৮ জুন লখনউয়ের দ্য সেন্ট্রাম হোটেলে রিংকু ও প্রিয়ার বাগদান হয়। ওই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি ক্রিকেট ও রাজনীতির অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এবারের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের পাশাপাশি বিশেষ অতিথিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। ভারতীয় ক্রিকেট দলের কয়েকজন ক্রিকেটারও অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

রিংকু সিং ও প্রিয়া সরোজের সম্পর্ক নিয়ে ২০২৫ সালের আগেই আলোচনা শুরু হয়। বাগদানের পর তাদের বিয়ের সম্ভাব্য তারিখ নিয়েও বিভিন্ন সময়ে খবর প্রকাশিত হয়েছিল। তবে শেষ পর্যন্ত ৪ ডিসেম্বর ২০২৬ তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রিয়া সরোজ উত্তর প্রদেশের মছলিশহর লোকসভা আসনের সমাজবাদী পার্টির সংসদ সদস্য। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি এই আসন থেকে নির্বাচিত হন। তিনি পেশায় আইনজীবী এবং সাবেক সংসদ সদস্য তুফানি সরোজের মেয়ে।

অন্যদিকে, উত্তর প্রদেশের আলিগড়ে জন্ম নেওয়া রিংকু সিং ভারতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে জায়গা করে নেন তিনি। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার।

 

সর্বশেষ সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আঞ্চলিক আকাঙ্ক্ষা নেই: পাকিস্তান সেনাবাহিনী

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় মক্কা প্রতিরক্ষা চুক্তির উদ্দেশ্য সম্মিলিত প্রতিরোধ এবং এর কোনো আঞ্চলিক আকাঙ্ক্ষা...

এই বিভাগের অন্যান্য সংবাদ