spot_img

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

অবশ্যই পরুন

অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তাহেই কোনো না কোনো সবজির দাম অস্বাভাবিক হারে বাড়ছে।

গত সপ্তাহে কাঁচামরিচ মিলেছে ১২০ টাকা কেজিতে। আজ শুক্রবারের বাজারে দাম হাঁকা হচ্ছে ১৬০ টাকা। ৪০ টাকা বাড়িয়ে তাল বেগুন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। একটা লাউয়ের জন্যও দিতে হচ্ছে ৮০ টাকার বেশি।

দাম বাড়ায় তালিকায় আছে শসা, টমেটো, করলাও। পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা মিলছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে।

বিক্রেতাদের অজুহাত, পণ্যের সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে। আর ক্রেতাদের অভিযোগ, মনিটরিংবিহীন বাজারে ইচ্ছেমতো দাম হাঁকছেন বিক্রেতারা।

চড়াভাব কাটছে না মাছের বাজারে। নদ-নদীর মিঠা পানির সুস্বাদু মাছের স্বাদ নেয়ার ইচ্ছে থাকলেও সাধ্য নেই স্বল্প আয়ের ক্রেতাদের। এক কেজি মাছের জন্য পকেট থেকে বেরিয়ে যাবে আটশ থেকে হাজার টাকার বেশি। তাই বেশিরভাগ মানুষের ভরসা চাষের মাছ।

কিন্তু সেখানেও দামের আঁচ লেগেছে। চাষের মাছের জন্য কেজিতে বাড়তি ৪০ থেকে ৫০ টাকা গুণতে হচ্ছে। চারশো-সাড়ে চারশোর টাকার নিচে মিলছে না এক কেজি রুই-কাতলা। তাই পরিবারের খাবার তাালিকায় আমিষের যোগান দিতে স্বল্প আয়ের মানুষের হিমশিম অবস্থা।

বাজারে ইলিশ মাছের দেখা মিললেও ক্রেতার আনাগোনা কম। ৭শ’-৮শ’ গ্রাম ওজনের ইলিশের কেজি ২ হাজার টাকা। আর এক কেজি আকারের ইলিশ নিতে চাইলে দিতে হবে ৩ হাজার টাকার বেশি।

এদিকে, এক মাসের বেশি সময় ধরে অস্বাভাবিক চড়া ডিমের বাজার। প্রতি ডজনের দাম কম-বেশি দেড়শ টাকা। অথচ যোগানে কমতি নেই।

ব্যবসায়ীদের যুক্তি, লোডশেডিং আর গরমে মুরগি মারা যাচ্ছে, যার ধাক্কা লাগছে উৎপাদনে। তবে সে যুক্তি মানতে নারাজ ক্রেতারা।

সর্বশেষ সংবাদ

ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা: আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামে সেনাবাহিনীর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ