spot_img

সুন্দরবনে র‌্যাবের কাছে ৫২ জলদস্যুর আত্মসমর্পণ

অবশ্যই পরুন

সুন্দরবনে র‌্যাবের কাছে ৫২ জলদস্যু আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, সুন্দরবন ও সংলগ্ন উপকূলীয় অঞ্চলে জলদস্যু ও বনদস্যুরা দীর্ঘদিন ধরে জেলে, বাওয়ালি ও স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। র‍্যাবের কঠোর নজরদারি ও সাঁড়াশি অভিযানের ধারাবাহিকতায় দস্যু বাহিনীর সদস্যরা অপরাধের পথ পরিহার করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ্রহ প্রকাশ করে আত্মসমর্পণ করে।

আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, দুলাভাই বাহিনীর ১৫ জন, আনারুল বাহিনীর ১৩ জন এবং আফতাব বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন।

র‍্যাব-৬ আরও জানায়, আত্মসমর্পণকারী দস্যুদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ সংবাদ

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাধারণ মানুষের...

এই বিভাগের অন্যান্য সংবাদ