spot_img

শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

অবশ্যই পরুন

লালমনিরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সী কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মো. নুরুজ্জামান নামে এক স্কুলশিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। আদালত রায়ে জরিমানার এক লাখ টাকা ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ হিসেবে দেয়ার নির্দেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত নুরুজ্জামান লালমনিরহাট সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকার সেকেন্দার আলীর ছেলে। তিনি স্থানীয় গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরী শিক্ষার্থীকে স্কুলের পাশের একটি মসজিদের মুয়াজ্জিনের কক্ষে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন শিক্ষক নুরুজ্জামান। এ ঘটনায় ২০১২ সালে ভুক্তভোগীর বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান। তিনি বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি। একজন শিক্ষক হয়ে নানা প্রলোভনে নিজের শিক্ষার্থীকে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করার বিষয়টি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এই দৃষ্টান্তমূলক রায়ের মাধ্যমে ভবিষ্যতে আর কোনো শিক্ষক এমন অন্যায় ও জঘন্য কাজে লিপ্ত হতে সাহস পাবেন না বলে আমরা বিশ্বাস করি।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়ে লেখা একটি চিঠি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে হস্তান্তর...

এই বিভাগের অন্যান্য সংবাদ