spot_img

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

অবশ্যই পরুন

রাজধানীর উত্তরার ৩ নম্বার সেক্টরের বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। আটকের পর তাকে থানায় রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টায় তাকে গ্রেফতার করা হয়।

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়েছে।

এর কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীর তুরাগের ১৮ নম্বর সেক্টরের একটি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এদিকে, রাজধানীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মাধ্যমে নাশকতা সৃষ্টির চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ সংবাদ

ইয়েমেন-সৌদি সংঘর্ষ, হরমুজে তিন তেলবাহী জাহাজে আগুন

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী ইয়েমেনে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে হরমুজ প্রণালিতে একের পর...

এই বিভাগের অন্যান্য সংবাদ