spot_img

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া

অবশ্যই পরুন

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী স্লোভেনিয়া সরকার। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় স্লোভেনিয়ার দূতাবাস কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাফিজ উদ্দিন আহমদ উল্লেখ করেন, বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দীর্ঘ সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তৎকালীন যুগোস্লাভিয়া সফর করেন। যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো ছিলেন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই যুগোস্লাভিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বিকশিত হয়েছে।

স্পিকার বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ছিল অনেক অপেক্ষার। ১৯৪৭ সালে দেশভাগের পরও আমাদের গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি। ১৯৭০-এর সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হলেও গণতন্ত্র অধরাই থেকে যায়। বিভিন্ন সময়ের সামরিক ও স্বৈরাচারী শাসন এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রতিহত করে।’

তিনি জানান, বিগত ১৬ বছরের প্রহসনের নির্বাচনে এদেশে স্বৈরাচারী শাসনের মাধ্যমে জনগণের সাংবিধানিক অধিকার নস্যাৎ করা হয়। গুম, খুন, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে স্থায়ীভাবে কুক্ষিগত করে। ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে এদেশের আপামর ছাত্র-জনতা রাজপথে নামে এবং স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়।

স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এদেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

এসময় স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন বলেন, বাংলাদেশে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনি পর্যবেক্ষক দল এই নির্বাচন পর্যবেক্ষণ করে।

সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা, সংসদীয় প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় সফর বিনিময়, রোহিঙ্গা সংকটের সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং ক্রীড়া ও সংস্কৃতির বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

স্পিকার এসময় বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিকে আমন্ত্রণ জানান।

সর্বশেষ সংবাদ

ইউপি নির্বাচনের জেলাভিত্তিক ধাপ প্রকাশ করলো ইসি, জানুন কোন ধাপে কোথায় ভোট

সারাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদের ভোট হবে, সে তালিকা প্রকাশ করেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ