spot_img

‘আমার জীবনের সেরা উপহার তুমি মা’

অবশ্যই পরুন

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের কাছে তার মা শুধু একজন অভিভাবক নন, জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও শক্তি।

মায়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে সেই ভালোবাসা ও কৃতজ্ঞতার কথাই জানিয়েছেন এই অভিনেতা।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে অপূর্ব লিখেছেন, ‘ছোটবেলা থেকে আজ অব্দি, আমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার আঁচল আমায় ছায়ার মতো আগলে রেখেছে।

আমার না বলা কথাগুলো চোখের পলকেই বুঝে ফেলা, আমার একটুখানি কষ্টে তোমার বুক ফেটে যাওয়া… তোমার এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ শোধ করার সাধ্য কার আছে?’

নিজের জীবনে মায়ের অবদানের কথা তুলে ধরে অভিনেতা আরো লিখেছেন, ‘আমি আজ যা কিছু হয়েছি, যতদূর আসতে পেরেছি, তার পেছনের মূল শক্তি কেবল তোমার দোয়া আর আশীর্বাদ।’

মায়ের হাসিই যে তার পৃথিবীকে আলোয় ভরিয়ে দেয়, সেটিও পোস্টে জানিয়েছেন অপূর্ব। তিনি লিখেছেন, ‘তুমি হাসলে আমার পৃথিবী আলোয় ভরে যায়।

আল্লাহর কাছে একটাই প্রার্থনা, তিনি যেন তোমাকে সবসময় সুস্থ রাখেন, দীর্ঘায়ু করেন এবং তোমার মুখের এই সুন্দর হাসিটি চিরকাল বজায় রাখেন।’
সব শেষে মায়ের জন্য পৃথিবীর সব সুখ কামনা করে অপূর্ব লিখেছেন, ‘পৃথিবীর সব সুখ আর ভালোলাগার অধিকারী হও তুমি আম্মু। আমার জীবনের সেরা উপহার তুমি। শুভ জন্মদিন!’

মায়ের জন্মদিনে অপূর্বর এই আবেগঘন পোস্ট এরই মধ্যে ভক্তদেরও আবেগাপ্লুত করেছে।

প্রিয় অভিনেতার মায়ের জন্য শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করেছেন অনেকে।

সর্বশেষ সংবাদ

দুদকের নতুন মহাপরিচালক হলেন নাজমুল আলম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান (যুগ্মসচিব) মো. নাজমুল আলম।...

এই বিভাগের অন্যান্য সংবাদ