spot_img

নিজের সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা

অবশ্যই পরুন

ফিটনেস নিয়ে বরাবরই সচেতন অভিনেত্রী রাশমিকা মান্দানা। ব্যস্ত শুটিং, ভ্রমণ আর কাজের চাপের মধ্যেও কীভাবে নিজেকে ফিট ও চনমনে রাখেন, সম্প্রতি তা জানিয়েছেন দক্ষিণী এই তারকা। তার মতে, ফিটনেস মানে শুধু শরীরের গড়ন ঠিক রাখা নয়, বরং প্রতিদিনের কাজের জন্য পর্যাপ্ত শক্তি ও ভালো মানসিকতা ধরে রাখা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস রুটিন নিয়ে কথা বলেন রাশমিকা। ফিট ও প্রাণবন্ত থাকতে তার মূল অভ্যাসগুলো হলো স্ট্রেংথ ট্রেনিং, ফাংশনাল ওয়ার্কআউট, পরিমিত ও ভারসাম্যপূর্ণ খাবার এবং পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম। রাশমিকা বলেন, আমি সময় বের করে স্ট্রেংথ ট্রেনিং ও ফাংশনাল ওয়ার্কআউট করি। ভারসাম্য বজায় রেখে স্বাস্থ্যকর খাবার খাই এবং পর্যাপ্ত ঘুম ও রিকভারি নিশ্চিত করি।

তবে অভিনেত্রীর কাছে ফিটনেসের সংজ্ঞা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, আমার কাছে ফিট থাকা মানে শুধু দেখতে ভালো লাগা নয়। প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি ও সঠিক মানসিকতা থাকা।

শুধু ফিটনেস নয়, পোশাকের ক্ষেত্রেও আরামকে বেশ গুরুত্ব দেন রাশমিকা। দৈনন্দিন জীবনে ক্রপড টি-শার্ট, আরামদায়ক কো-অর্ড সেট, জগার্স বা ডেনিমের মতো পোশাকই তার বেশি পছন্দ। সঙ্গে থাকে ক্যাপ ও খুবই কম অ্যাকসেসরিজ। বিশেষ করে বিমানবন্দরের লুকের ক্ষেত্রে তার পছন্দ বেশ সাদামাটা। রাশমিকার জানান তিনি এমন পোশাকই বেছে নেন যাতে সহজে চলাফেরা করা যায় এবং স্বাচ্ছন্দ্য বজায় থাকে। তার মতে, স্বাচ্ছন্দ্যের সঙ্গে আত্মবিশ্বাসেরও গভীর সম্পর্ক রয়েছে। তাই ফ্যাশনের ক্ষেত্রে ট্রেন্ডের চেয়ে নিজের কমফোর্টকেই বেশি গুরুত্ব দেন তিনি।

সর্বশেষ সংবাদ

তিন ধাপে কত শতাংশ করে বর্ধিত বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকারি চাকরিজীবীদের জন্য অনুমোদিত নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মূল বেতন তিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ