spot_img

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি মঙ্গলবার (২৫ আগস্ট) ইরানের রাজধানী তেহরান সফর করবেন। সেখানে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল-জাজিরার।

রোববার (২৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য জানান।

ইসমাইল বাঘেই বলেন, আলবুসাইদি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

বাঘেই বলেন, দুই দেশের চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এই সফর হচ্ছে। হরমুজ প্রণালির উপকূলীয় দেশ হিসেবে ইরান ও ওমানের মধ্যে এ বিষয়ে নিয়মিত আলোচনা চলছে।

তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে ইরান ও ওমানের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং হরমুজ প্রণালির উপকূলীয় দেশ হিসেবে দুই দেশের মধ্যে নিয়মিত রাজনৈতিক আলোচনা অব্যাহত রাখা হবে। এর মাধ্যমে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে সহায়তা করা হবে।

সর্বশেষ সংবাদ

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে মিলছে ২০ লাখ

যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের জেরে মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্নে নেমেছে. ইরানের মুদ্রা রিয়েলের মান। রোববার (২৩ আগস্ট) প্রতি মার্কিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ