spot_img

টেকনাফে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে সেনাবাহিনী

অবশ্যই পরুন

কক্সবাজারের টেকনাফে কর্তব্যরত অবস্থায় নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ রোববার (২২ নভেম্বর) তিতাস শেখের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

পাশাপাশি তাঁর পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বসতবাড়ি সংস্কারের দায়িত্ব গ্রহণ করা হয়েছে।

এছাড়া, নিহত সেনাসদস্যের স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাঁর উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

গত ৫ নভেম্বর টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে গুলিবিনিময়ে সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূত আজ রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে...

এই বিভাগের অন্যান্য সংবাদ