spot_img

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে মিলছে ২০ লাখ

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের জেরে মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্নে নেমেছে. ইরানের মুদ্রা রিয়েলের মান। রোববার (২৩ আগস্ট) প্রতি মার্কিন ডলার ২০ লাখ রিয়ালে লেনদেন হয়েছে। খবর বিবিসির।

তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের এক দিন আগে রিয়ালের এই দরপতন হলো। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন নিষেধাজ্ঞাকে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ হিসেবে বর্ণনা করেছেন।

প্রায় ছয় মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরু হওয়ার আগেই ইরান আর্থিক সংকটে ছিল। রিয়ালের দরপতনের কারণে ইরানে অর্থনৈতিক চাপ আরও বাড়ছে।

গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরুর পর থেকে বারবার দেশটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু, তেহরানের অবস্থান এখনো অনমনীয়। হরমুজ প্রণালির মধ্য দিয়ে অনুমোদনহীন তেলবাহী ট্যাঙ্কার চলাচলে বাধা দিচ্ছে তারা। যার ফলে, গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে জাহাজ চলাচল কার্যত স্থবির। এতে, বিশ্ববাজারে অস্বাভাবিক হারে তেলের দাম বেড়ে গেছে।

সর্বশেষ সংবাদ

সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে ইসি

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আগে আলোচনা না করেই নির্বাচন কমিশন (ইসি) সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ