spot_img

কানাডার পার্লামেন্টারি প্রেস ডিনারে হঠাৎ হাজির ‘নকল’ ট্রাম্প

অবশ্যই পরুন

কানাডার রাজধানী অটোয়ায় পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনারে হঠাৎ করেই হাজির হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! তবে তিনি আসল ট্রাম্প নন, তার ছদ্মবেশে মঞ্চে ওঠেন এক অভিনয়শিল্পী। এ সময় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে নিয়ে নানা রসিকতা করার পাশাপাশি ট্রাম্পের পরিচিত করমর্দনের ভঙ্গিও অনুকরণ করেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) অটোয়ায় অনুষ্ঠিত হয় পার্লামেন্টারি প্রেস গ্যালারির বার্ষিক এ নৈশভোজ। এতে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রতিবছর এ আয়োজনে দেশটির সাংবাদিক, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা একত্র হন। অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের নিয়ে ব্যঙ্গ-রসিকতা ও হাস্যরসাত্মক পরিবেশনা থাকে অন্যতম আকর্ষণ।

ট্রাম্পের আদলে পোশাক ও সাজসজ্জা নিয়ে মঞ্চে উঠে ওই অভিনয়শিল্পী বলেন, ‘ফেক নিউজ। এখানে দুজন কার্নি আছেন। এটা একেবারে বিপর্যয়। বিষয়টি কি অবিশ্বাস্য নয়? দুজন কার্নি! তিনি এতটাই জনপ্রিয়, প্রায় আমার মতোই।’

এ সময় জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘হিটেড রাইভালরি’র প্রসঙ্গও তুলে ধরেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী মার্ক কার্নির শারীরিক গঠন নিয়েও কৌতুকপূর্ণ মন্তব্য করেন।

অনুষ্ঠানে ট্রাম্পের বহুল আলোচিত করমর্দনের ধরনও নিখুঁতভাবে অনুকরণ করেন ওই শিল্পী। তাঁর এমন পরিবেশনায় উপস্থিত অতিথিদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।

উল্লেখ্য, কানাডার পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনার দেশটির সাংবাদিক ও রাজনীতিবিদদের অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন। এ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ব্যঙ্গ, রসিকতা ও বিনোদনমূলক পরিবেশনার মধ্য দিয়ে সমসাময়িক রাজনীতির নানা বিষয় তুলে ধরা হয়। সূত্র: স্কাই নিউজ

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূত আজ রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে...

এই বিভাগের অন্যান্য সংবাদ